ম্যাচের শুরুতেই কাতালান ক্লাবটির হয়ে নিজের প্রথম গোলের দেখা পান লেভান্ডোভস্কি। তখন ম্যাচের মাত্র ৩ মিনিট। এই গোলের পর ম্যাচের প্রথম কুড়ি মিনিটেই বার্সা আরও তিনবার পুমাসের জাল বল পাঠায়। ৫ এবং ১৮ মিনিটে মিডফিল্ডার পেদ্রি এবং ১০ মিনিটে উসমান দেম্বেলে জালে বল জড়ালে ম্যাচ থেকে ছিটকে যায় মেক্সিকান ক্লাবটি।
প্রতি মৌসুমে লা-লিগা শুরুর কয়েকদিন আগে একটি আমন্ত্রিত দলের সাথে জোয়ান গাম্পার ট্রফির ম্যাচ খেলে বার্সেলোনা। এ বছর সেই দলটি ছিলো মেক্সিকান ক্লাব পুমাস। দলটিকে গোলবন্যায় ভাসিয়ে ট্রফিটি জিতেছে বার্সেলোনা। স্পুটিফাই ক্যাম্প ন্যুতে ৭ অগাষ্ট ২০২২, রোববার রাতে মেক্সিকোর ক্লাবটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জাভির দল। জোড়া গোল করেছেন বার্সার তরুণ তারকা খেলায়ার পেদ্রি। এছাড়া গোল করেছেন ক’দিন আগে দলে যোগ দেওয়া রবার্ট লেভান্ডোভস্কি, উসমানে দেম্বেলে, পিয়েরে এমেরিক আউবেমেয়াং ও ফ্রেংকি ডি ইয়ং। বার্সার হয়ে গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়ার রবার্ট লেভান্ডোভস্কির এটা প্রথম গোল।
এদিন পুমাসের হয়ে খেলেছেন দীর্ঘ সময় বার্সার জার্সি গায়ে মাঠ মাতানো ব্রাজিলিয়ান কিংবদন্তি দানি আলভেস। এই ম্যাচে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন ন্যু ক্যাম্পে উপস্থিত প্রায় ৮৩ হাজার বার্সা সমর্থক। দ্বিতীয় মেয়াদে গত মৌসুমের শীতকালীন দল বদলে বার্সায় যোগ দিয়েছিলেন দানি আলভেজ। মৌসুম শেষে বার্সা তার সাথে আর চুক্তি না বাড়ালে গত জুনে দ্বিতীয়বারের মত কাতালান ক্লাবটিকে বিদায় জানিয়ে পুমাসে যোগ দেন তিনি।
ক্যাম্প ন্যুতে গতরাতে ম্যাচ শুরুর আগে এই সদ্য সাবেক হওয়া তারকা ডিফেন্ডার ও সর্বোচ্চ ট্রফি জয়ী দানি আলভেসকে সম্মানিত করে বার্সেলোনা। ক্লাবটির হয়ে এই তারকা ফুটবলার মোট ৪৩১টি ম্যাচ খেলেছেন। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা তাই ব্রাজিলিয়ান রাইট-ব্যাকের হাতে '৪৩১' নম্বর জার্সি তুলে দিয়ে তাকে সম্মান জানান।
ম্যাচের শুরুতেই কাতালান ক্লাবটির হয়ে নিজের প্রথম গোলের দেখা পান লেভান্ডোভস্কি। তখন ম্যাচের মাত্র ৩ মিনিট। এই গোলের পর ম্যাচের প্রথম কুড়ি মিনিটেই বার্সা আরও তিনবার পুমাসের জাল বল পাঠায়। ৫ এবং ১৮ মিনিটে মিডফিল্ডার পেদ্রি এবং ১০ মিনিটে উসমান দেম্বেলে জালে বল জড়ালে ম্যাচ থেকে ছিটকে যায় মেক্সিকান ক্লাবটি।
প্রথমার্ধের বাঁকি সময়ে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গাভি, প্রেদ্রি, বুসকেটস্, আরাওহো, রাফিনহা, দেম্বেলে, বালদে ও ররার্তোকে বদলে মাঠে নামান অবামায়াং, মেম্ফিস, আনসু ফাতি, পিকে, কেসি, ডি ইয়ংদের। ৪৯ মিনিটেই আবার গোল। এবার বল জালে জড়ান আউবেমেয়াং। ম্যাচের একেবারে শেষ দিকে, ৮৪ মিনিটে পুমাসের জালে গোল করেন ক্লাব থেকে যাই যাই করা ফ্রেংকি ডি ইয়ং। আর এই গোলের ফলে ৬-০ তে জয়ের দেখা পেলো।
ক্লাবের প্রতিষ্ঠাতাদের একজন, সাবেক বার্সা খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে প্রতিবছরই অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এবার প্রতিযোগিতাটির ৫৭তম আসর হল। যদিও এই ম্যাচ এবার খেলার কথা ছিল রোমার। কিন্তু শেষ পর্যন্ত রোমা খেলোয়াড়দের ভ্রমণক্লান্তি র কথা ভেবে ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেয়। ভালোই হয়েছে, ম্যাক্সিকান ক্লাব পুমার সাথে ম্যাচটি হওয়ায় বার্সা তাদের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন লিজেন্ডকে সম্মান জানাতে পারলো।

একটি মন্তব্য পোস্ট করুন