মেসি নেইমারের নাম না থাকলেও আছে তাদের সতীর্থ এমবাপ্পের নাম। এছাড়াও রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার লুকা মদ্রিচ, ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনা, লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ, কিস্টিয়ানো রোনালডোসহ মোট ৩০ জনের নাম।


রেকর্ড সাতবার ব্যালন জয়ী লিওনেল মেসিরই নাম নেই ২০২২ এর ব্যালন ডি’অর-এর ৩০ জনের তালিকায়। গতরাতে, ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ‘ব্যালন ডি’অরের’ ৩০ জনের একটি তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনটি।

আরও পড়ুন- 

এ বছরের মার্চ মাসে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনটি ২০২২ মৌসুমে ব্যালন ডি’অরের নিয়মে কিছু পরিবর্তনের ঘোষণা দেয়। এর মধ্যে আছে, একটি ক্যালেন্ডার বছরের পরিবর্তে একটি ফুটবল মৌসুমের পারফরমেন্সকে বিবেচনায় নেওয়া। ফলে এবারের তালিকাটি হয়েছে ২০২১ -২০২২ মৌসুমে ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনায়।

গত বছর আর্জেন্টিনাকে দীর্ঘ ২২ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতিয়েছিলেন মেসি। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে রেকর্ড সপ্তম বার ব্যালন ডি’অরও জিতে নিয়েছিলেন তিনি। তবে গত বছরে হঠাৎই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া মেসির পারফরম্যান্স হয়ে পড়ে বিবর্ণ। পিএসজির হয়ে গত মৌসুমে এই সুপার স্টার গোল করেন মাত্র ১১টি, সাথে এসিষ্ট ১৪ টি। এই কারণে ২০২১-২০২২ মৌসুমের ব্যালন ডি’অর পুরস্কারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই তার। ১৭ বছরের মধ্যে এই প্রথম এই তালিকা থেকে আর্জেন্টাই সুপার স্টারের নাম বাদ পড়লো। এই তালিকায় নাম নেই মেসির সতীর্থ তারকা ‍ফুটবলার নেইমারেও। 
মেসি নেইমারের নাম না থাকলেও আছে তাদের সতীর্থ এমবাপ্পের নাম। এছাড়াও রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার লুকা মদ্রিচ, ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনা, লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ, কিস্টিয়ানো রোনালডোসহ মোট ৩০ জনের নাম।

২০২২ ব্যালন ডি'অরে মনোনীত ৩০ জনের তালিকা-

থিবো কর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহামেদ সালাহ, জশুয়া কিমিচ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিউস জুনিয়র, বের্নার্দো সিলভা, লুইস দিয়াস, রবার্ট লেভানডোভস্কি, রিয়াদ মাহরেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনে, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কান্সেলো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড।

২০২১-২০২২ মৌসুমের ব্যালন ডি’অরের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা এবং পোলিশ ফুটবল তারকা রবার্ট লেভানডোভস্কি। বেনজেমা খেলেন স্পেনের প্রভাবশালী ফুটবল দল রিয়াল মাদ্রিদে আর লেভানডোভস্কি ২০২২-২০২৩ মৌসুমে জার্মানীর বায়ার্ন মিউনিখ দল ছেড়ে যোগ দিয়েছেন স্পেনের আর এক দল বার্সেলোনায়।

গত মৌসুমে রিয়ালের রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ফরাসি তারকা বেনজেমার। সর্বোচ্চ ১৫ গোল করে চাম্পিয়ন্স লিগের সেরা গোলদাতা তিনিই। এই ১৫ গোলের ১০টি করেন নকআউট পর্বে। নকআউট পর্বের শেষ ষোলোতে পিএসজির বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে পরপর দুটি হ্যাটট্রিক করেন এই তারকা। এছাড়াও সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ভাগ্য নির্ধারণী গোলটিও করেন বেনজেমা। রিয়াল মাদিদ্রের লা-লিগা রিয়ালের শিরোপা জয়েও তিনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৩২ ম্যাচে ২৭ গোল করে লিগে তিনিই সেরা গোল স্কোরার। পাশাপাশি তিনি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৩টি।

অন্যদিকে গত বছরের ব্যালন ডি’অর পুরস্কারে মেসির বড় প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভেনডোভস্কি এবারেও ভালোভাবেই টিকে আছেন। নতুন মৌসুমে এই পোলিশ তারকা ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৫১টি গোল করার পাশাপাশি করিয়েছেন ৮টি গোল। বায়ার্ন মিউনিখ ক্লাবের হয়ে জিতেছেন সুপারকাপ ও বুন্দেসলিগা।


Post a Comment

নবীনতর পূর্বতন