এছাড়া, ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলা হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান ফিরেছেন দলে। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেলেন তিনি।


সাকিবকে অধিনায়ক করে আজ অবশেষে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্দেশনা অনুসারে তিন দিন আগে দল ঘোষণার কথা থাকলেও ‘বেটউইনার নিউজ’এর সাথে সাকিব আল হাসানের  চুক্তি ও দলে ইনজুরি সমস্যা থাকার কারণে তা পিছিয়ে যায়। আজ সাকিব আল হাসানের সাথে মিটিংয়ের পর পরই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৭ সদস্যের দল ঘোষণা করেন। এই দলে চমক হিসেবে আছেন দীর্ঘদিন পর ডাক পাওয়া সাব্বির রহমান। সৌম্য সরকারের ডাক পাওয়ার গুঞ্জন থাকলেও তাকে শেষ পর্যন্ত দলে রাখেন নি নির্বাচকেরা। অন্যদিকে বাদ পড়ার শঙ্কায় দুই অভিজ্ঞ ক্রিকেটা মুশফিকুর রহিম ও মাহমুদ্উল্লাহও আছেন এশিয়া কাপের দলে।

ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ এখন আর টি-টুয়েন্টি খেলতে পারেন না, তাদের ব্যাট চাহিদা অনুসারে রান করতে পারে না। শুধুমাত্র দলে টিকে থাকার জন্যেই ব্যাট করেন তারা। এরকম নানা ধারণা বেশ কিছুদিন ধরেই দেশের ক্রিকেট কর্তা থেকে শুরু সমর্থকেরাও ভাবতে শুরু করেছিলেন। এই ভাবনা থেকেই হয়ত জিম্বাবুয়ে সফরে মাহমুদউল্লাহকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে বিসিব। ওই সফরে দলেও রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। মুশফিকুর রহিমও বাদ পড়েছিলেন। কেউ কেউ ধারণা করছিলেন এশিয়া কাপেও হয়ত তাদের দলে জায়গা হবে না। ছেটে ফেলার এ রকম গুঞ্জন থাকলেও আজ ঘোষিত এশিয়া কাপের দলে আছেন দু‘জনই। অর্থাৎ এক সিরিজ পরেই আবার পুরনো পরিকল্পনায় ফিরল বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল।

চোটমুক্ত হয়ে এশিয়া কাপ দিয়ে আবার জাতীয় দলে ফিরলেন অলরাউন্ডার সাইফউদ্দীন। চোটের কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সফরে ছিলেন না তিনি।

জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাম হাতের তর্জনীতে ব্যথা পান সিরিজের অধিনায়ক নুরুল হাসান সোহান। ইতোমধ্যে তার হাতের অস্ত্রোপচার করা হয়েছে। এখনও সুস্থ না হলেও তাকে এশিয়া কাপের দলে রেখেছেন নির্বাচকরা। আশা তিনি সুস্থ হয়ে উঠবেন, এশিয়া কাপের প্রথম দিকের দুই একটা ম্যাচ খেলতে না পারলেও সুপার ফোর এ খেলতে পারবেন।

এছাড়া, ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলা হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান ফিরেছেন দলে। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেলেন তিনি।

জিম্বাবুয়ের সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও ওপেনার মুনিম শাহরিয়ার। আর চোট থেকে সেরে না উঠায় দলে নেই উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।

Post a Comment

নবীনতর পূর্বতন