২০২২ এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী ২৭ আগষ্ট শুরু হবে এশিয়া কাপ। চলবে সেপ্টেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান ও শ্রীলংকা। অন্য গ্রুপে খেলবে পাকিস্তান, ভারত ও বাছাই পর্ব পেরোনো একটি দল।

                                        গ্রুপ- এ                                             গ্রুপ- বি

                                       পাকিস্তান                                            বাংলাদেশ
                                        ভারত                                                  আফগানিস্তান
                                        হংকং                                                  শ্রীলংকা



 
এশিয়া কাপ হলো এশিয়ার ক্রিকেট খেলুরে দেশগুলোকে নিয়ে আয়োজিত পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। ১৯৮৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠার সাথে সাথে এই টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়। টুর্নামেন্টটি প্রতি দুই বছর অন্তর অন্তর এসিসি আয়োজন করে। প্রথমে এটি একদিনের ক্রিকেট টুর্নমেন্ট থাকলেও এসিসি পরবতীতে বিশ্বকাপ ক্রিকেট টূর্নামেন্টের সাথে মিল রেখে আয়োজনের সিন্ধান্ত নেয়। সেই অনুসারে ২০২২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার আগে এশিয়া কাপও টি-টুয়েন্টি ফরমেটেই অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপের প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাত এর শারজাহতে। ১৯৯৫ সাল পর্যন্ত শারজাতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মূল অফিস ছিল। ভারতের সাথে শ্রীলঙ্কার ক্রিকেটীয় সম্পর্কের অবনতির কারনে ১৯৮৬ সালে শ্রীলঙ্কা এশিয়া কাপ বর্জন করে। ১৯৯৩ সালে ভারত ও পাকিস্তান এর মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ বাতিল হয়ে যায়।

কোথায় হবে ২০২২ সালের এশিয়া কাপ?
কথা ছিল ২০২২ সালের এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। কিন্তু দেশটির অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়ায় শ্রীলংকা ক্রিকেট বোর্ড এশিয়া ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) তাদের অপারগতার কথা জাানিয়েছে। টুনামেন্টটি তাই আরব আমিরাতে আয়োজন করার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এসিসি। ডুবাই ও শারজায় হবে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের চাম্পিয়ন ও রানার্সআপরা খেলবে সুপার ফোর। সুপার ফোরে চারটি দল লিগ পদ্ধতিতে খেলবে। সুপার ফোর শেষে শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল।

কোন কোন দল খেলবে এশিয়া কাপ?
এশিয়ার টেস্ট খেলা পাঁচটি দেশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। বাকি একটি দল বাছাইপর্ব থেকে এসেছে। এশিয়া কাপের মূল পর্ব শুরুর আগে বাছাই পর্ব খেলা সংযুক্ত আরব আমিরত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকং থেকে হংকং মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। 

বাংলাদেশের খেলা
৩০ অগাষ্ট আফগানিস্তানের সাথে খেলা দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এরপর ১ সেপ্টেম্বর শ্রীলংকার সাথে গ্রুপ পর্বের শেষ খেলা। গ্রুপ পর্বে চাম্পিয়ন অথবা রানার্সআপ হতে পারলে খেলবে সুপার ফোর।

এশিয়া কাপ ২০২২, বাংলাদেশ সময়সূচি অনুসারে:

গ্রুপ পর্ব

ম্যাচের তারিখ                                 দল                               ভেন্যু                     বাংলাদেশ সময়

২৭ আগস্ট ২০২২             শ্রীলঙ্কা- আফগানিস্তান                 দুবাই                           রাত ৮টা

২৮ আগস্ট ২০২২            ভারত -পাকিস্তান                           দুবাই                           রাত ৮টা

৩০ আগস্ট ২০২২            বাংলাদেশ-আফগানিস্তান              শারজাহ                      রাত ৮টা

৩১ আগস্ট ২০২২             ভারত-হংকং                                   দুবাই                          রাত ৮টা

১ সেপ্টেম্বর ২০২২            বাংলাদেশ-শ্রীলঙ্কা                         দুবাই                          রাত ৮টা

২ সেপ্টেম্বর ২০২২           পাকিস্তান- হংকং                           শারজাহ                     রাত ৮টা

সুপার ফোর

৩ সেপ্টেম্বর ২০২২             গ্রুপ বি-১-গ্রুপ বি-২                   শারজা                    রাত ৮টা

৪ সেপ্টেম্বর ২০২২             গ্রুপ এ-১-গ্রুপ এ-২                    দুবাই                       রাত ৮টা

৬ সেপ্টেম্বর ২০২২             গ্রুপ এ-১-গ্রুপ বি-১                   দুবাই                       রাত ৮টা

৭ সেপ্টেম্বর ২০২২             গ্রুপ এ-২-গ্রুপ বি-২                  দুবাই                       রাত ৮টা

৮ সেপ্টেম্বর ২০২২             গ্রুপ এ-১-গ্রুপ বি-২                  দুবাই                       রাত ৮টা

৯ সেপ্টেম্বর ২০২২             গ্রুপ বি-১-গ্রুপ বি-২                  দুবাই                       রাত ৮টা

ফাইনাল

১১ সেপ্টেম্বর ২০২২                 ফাইনাল                                দুবাই                      রাত ৮টা

এশিয়া কাপ কে কতবার নিয়েছে?

ভারত সবচেয়ে বেশীবার এশিয়া কাপ জিতেছে। চলুন দেখে নেওয়া যাক কে কতবার এশিয়া কাপ কিনেছে।

ভারত- ৭বার
শ্রীলঙ্কা- ৫বার
পাকিস্তান- ২বার

এই তিনটি দল এশিয়া কাপ ট্রফি জয়ে করতে পেরেছে। বাংলাদেশ কোনো দিন এশিয়া কাপ ট্রফি জয় করতে পারেনি। যদিও বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে।


Post a Comment

নবীনতর পূর্বতন