আমি চেয়েছিলাম মেসিকে সময়ের সেরা খেলোয়ার বানাতে, উল্টো সেই আমাকে বানিয়ে দিল সময়েরসেরা কোচ। আর নিজেকে এমন সেরা বানালো যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি - পেপ গার্ডিওলা





ক্যারিয়ারের শুরু থেকেই বিস্ময়কর সব মুহূর্ত উপহার দিয়ে আসছেন মেসি। ড্রিবলিং, সতীর্থ প্লেয়াকে পাস দেওয়া, ম্যাচ নিয়ন্ত্রণ করা, গোল করা, এক কথায় মেসি পরিপূর্ণ একজন খেলোয়ার। মেসি ফুটবলে এমন কিছু করে চলেছে, যা তার আবির্ভাবের আগ পর্যন্ত মানুষের কাছে অসম্ভব বলেই মনে হতো। তাই তো তাকে অনেকেই বলেন মেসি এই গ্রহের না অন্যগ্রহের কেউ। মেসি প্রতিভা জন্মগত। তিনি অবিশ্বাস্য, ফেনোমেনন। মেসির খেলা দেখে মুগ্ধ হয় না এমন ফুটবল অনুরাগী পাওয়া যাবে না পৃথিবীতে।

আর্জেন্টাইন এই সুপার স্ফটার রোয়ার্ডকে নিয়ে অনেক কোচ ও খেলোয়ারই তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন। তেমনি কিছু উক্তি জেনে নিন-


ফ্লোরেন্তিনো পেরেজ রদ্রিগেজ, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের সভাপতি

‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড় । সে রিয়াল ও বার্সার মধ্যে পার্থক্য গড়ে দেয় ।’

ভিসেন্তে দেল বস্ক, স্পেন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ

‘লিওনেল মেসি যে কোন দলের ডিফেন্স কে একাই ভেঙ্গে দিতে পারে। মেসিই সেরা, ফুল স্টপ।’

দিয়াগো ম্যারাডোনা, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাবেক খেলায়ার ও কোচ

‘মেসি বিশ্বের ইতিহাসে সেরা প্লেয়ার’

পেপ গার্ডিওলা, বার্সেলোনার সাবেক কোচ। বর্তমানে ম্যানচেষ্টার সিটির কোচ

১. ‘মেসি যখন বল পায় তখন সে ফলস নাইনের মত খেলে। আপনি যদি তাকে লেফট ব্যাকে রাখেন তাহলে সেখানেও সে ওয়ার্ল্ডকাসের মত খেলবে। ডিফেন্সেও সে বেস্ট হয়ে উঠবে। কারন মেসি যে কোন পজিশনেই সেরা।’

২. "সত্যিকার অর্থেই মেসি একজন অসাধারণ ফুটবলার। মাঠে তার গুরুত্ব অন্য অনেক কিছুর চেয়ে বেশি। তিনি সবকিছু করতে পারেন। এই বয়সের এক তরুণ যে এত কিছু করতে পারে, তা সত্যিই অসাধারণ। একজন সেরা খেলোয়াড়কে দিয়ে অনেক কিছুই করানো সম্ভব। মাইকেল জর্ডান যেমন শিকাগো বুলসের জন্য পেরেছেন, ব্রেয়ান্ট যেমন পেরেছেন ল্যার্কাসের জন্য, মেসিও তেমনি পারছেন আর্জেন্টিনা আর বার্সেলোনার জন্য। সেরা বলেই আমরা সব সময়ই তাকে দলে চাই। কখনোই হারাতে চাই না। সে থাকলে কোচের কাজটা সহজ হয়ে যায।’

৩. ‘আমি চেয়েছিলাম মেসিকে সময়ের সেরা খেলোয়ার বানাতে, উল্টো সেই আমাকে বানিয়ে দিল সময়ের সেরা কোচ। আর নিজেকে এমন সেরা বানালো যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি।‘

জিনেদিন জিদান, ফ্রান্স ফুটবলার ও কোচ

‘মেসি সবসময় ব্যবধান গড়ে দেয়! তার মাঝে একটা আইডিয়াই কাজ করে, গোলের দিকে দৌড়ানো! তাই একজন ফুটবল প্রেমিক হিসেবে আপনার কাজ, শুধুই উপভোগ করা।’

পেলে, ব্রাজিলিয়ান ফুটবলার

‘এই মুহূর্তে মেসি ই সেরা।’

ডিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টাইন ফুটবলার ও কোচ

‘২০০৮ সালে যখন সে ব্যালন ডি অরে দ্বিতীয় হল, তখন আমি তাকে বলেছিলাম এই শেষ বার আমি তোমাকে দ্বিতীয় হতে দেখলাম। আমি এর পর আর কখনো তোমাকে দ্বিতীয় হতে দেখতে চাইনা। তারপর সে প্রথম হয়েে এসেছে। মেসিই বিশ্ব সেরা প্লেয়ার। এমনকি সে আমার চেয়েও সেরা।’

জার্ড মুলার, জার্মান খেলোয়ার ও ম্যানেজার

‘আমার রেকর্ড ৪০ বছর পর মেসি ভেঙেছে। মেসি ইজ ফ্যান্টাস্টিক।’

ফ্র‍্যান্ক রাইকার্ড, ডাচ ফটবলার ও কোচ

‘এখনো এমন কোন বুলেট ম্যাজিক তৈরি হয়নি যা মেসিকে থামাতে পারে। মেসিই বিশ্বসেরা প্লেয়ার।’

মিশেল প্লাতিনি, ফ্রান্সের ফুটবলার ও ম্যানেজার

‘মেসি অবিশ্বাস্য।’

রবার্তো মাঞ্চিনি, ইতালিয়ান প্লেয়ার ও ম্যানেজার

‘মেসি কে আটকানোর উপায়? আজ পর্যন্ত তা কেউ করে দেখাতে পেরেছে নাকি? সে অপ্রতিরোধ্য।’

লডউইক ডি করুইফ, ডাচ ফুটবলার ও কোচ

‘বিশ্ব ফুটবলের জন্য মেসি একটি গুপ্তধনের মত! সে সারা বিশ্বের শিশুদের জন্য রোল মডেল। মেসিই হবে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি ওর জেতা খেলোয়ার! সে ৫,৬, এমনকি ৭ টা ব্যালন ডি ওর জিততে পারে! সে অপ্রতিদ্বন্দী! সে অন্য জিনিস!‘

আর্সেন উয়েঙ্গার, ফ্রেন্স ফুটবলার ও কোচ

‘রোনাল্ডো একজন অসাধারন প্লেয়ার। কিন্তু তার ভাগ্য অনেক খারাপ যে, সে ভুল সময়ে জন্ম গ্রহন করেছে। মেসি প্লে-স্টেশনের মতো।’

আলেক্স ফার্গুসন, ম্যানচেষ্টার ইউনাইডের সাবেক কোচ

‘আমি মনে করি রোনাল্ডোই সব চেয়ে কমপ্লিট ফুটবলার। আর সেই বিশ্বের সেরা প্লেয়ার। (সাংবাদিক রোনালদো নিয়ে তার উক্তি শেষে মেসির কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন) আমিতো বিশ্বের কথা বলেছি। আর মেসি তো হচ্ছে আউট অফ দ্যা ওয়ার্ল্ড।’

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্মান ফুটবলার ও কোচ

‘মেসি জিনিয়াস! তার সব আছে! আমি এমন একজন খেলোয়ারকে দেখছি, যে খুবই দুর্দান্ত, খুব চালাক এবং তার বাম পা ডিয়েগো ম্যারাডোনার মত!‘

আলফ্রেদো দি স্টেফানো, স্পেনীয় ফুটবলার ও কোচ

‘আমি মেসিতে মুগ্ধ! যা সে করছে, তা খুবই ভাল! সে সব সময় তার দলের জন্য খেলে! খুবই বুদ্ধিমান একজন খেলোয়ার! সে সেই জায়গায়ই চাপ প্রয়োগ করে, যেখানে সেটা দরকার!’

জোসে মরিনহো, পুর্তগিজ কোচ

১. 'মেসি নেই, বার্সার গৌরবও নেই' সেমিফাইনালে বায়ার্ন মিউনিকের সাথে বার্সা জিততে পারত, যদি মেসি খেলত। আমি নিশ্চিতভাবে বলতে পারি মেসি ছাড়া বার্সার পথচলা অনেক কঠিন হবে। ২৫ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার যেভাবে বার্সাকে সার্ভিস দিয়ে আসছে সেটা সত্যিই প্রশংসনীয় এবং সন্দেহহীনভাবেই বার্সার অনেক অংশ জুড়েই মেসির অস্তিত্ব বিদ্যমান।'

২. "মেসিকে থামানোর একটা উপায় আছে। সেটি হলো যখন আপনি ১১ জনকে নিয়ে খেলতে নামবেন, তখন মেসিকে ডাবল মার্ক করাতে হবে। একজন তার সঙ্গে সব সময় লেগে থাকবে, আর একজন তাকে সহযোগিতা করবে। যদি ১১ জনের বিপক্ষে ১০ জনের খেলা হয়, তাহলে তাকে থামানোর আর কোনো সুযোগ নেই"।

আলেহান্দ্রো সাবেয়া, সাবেক আর্জেটাইন কোচ

‘মেসি এমন একজন প্লেয়ার, সে যে কোন সময় মাঠে নেমে সবকিছু পরিবর্তন ঘটাতে পারে।'

টিটো ভিলানোভা, স্পেনীয় ফুটবলার ও কোচ

‘মেসির ওপর নির্ভরশীলতা? এটি নতুন কিছু নয় এবং এটি সাধারণ ব্যাপার কারণ সে বিশ্বের সেরা খেলোয়াড় । আশা করি তার উপর আরও অনেক বছর নির্ভরশীল থাকতে পারবো ।

জর্দি রউরা, বার্সা সাবেক সহকারি কোচ

‘যখন তোমার দলে মেসি খেলে তখন কোচ হিসেবে তোমার জীবনটা খুবই আরামদায়ক হয়ে উঠে! কোন কথা হবে না, প্রতিদিন শুধু মেসিকে উপভোগ করে যাও।’

ইকার ক্যাসিয়াস, স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক ক্যাপ্টেন

‘মেসি কে কেনার সর্বোচ্চ চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু সে আমাদের হওয়ার না, সে কাতালুনিয়ার। এ পর্যন্ত যত জন আমার বিপক্ষে গোল করেছে, মেসি তাদের মধ্যে নিঃসন্দেহে সেরা। ও আমার বিপক্ষে যত গোল করেছে, তা আর কেউ করতে পারে নি।’

কার্লোস তেভেজ, আর্জেন্টিনার ফুটবলার

‘তার গতি অবাক করার মতো। আমি ভেবে পাই না একজন ফুটবলার কীভাবে এক সেকেন্ডের মধ্যে তার গতি ১ থেকে ১০০ তে নিয়ে যেতে পারে। আমি ক্রিস্টিয়ানো রোনালদো এবং রুনির মতো ফুটবলারের সঙ্গে খেলেছি, কিন্তু মেসি এ মুহূর্তে বিশ্বের যে কোনো ফুটবলারের চেয়ে এক ধাপ এগিয়ে। তিনি শুধু তার গতির জন্যই অনন্য নন, ফুটবলে পা রেখেও যে মাথা খাটাতে হয়, সেটি দেখিয়েই তিনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।’

পাওলো মালদিনি, ইতালিয়ান ফুটবলার

‘আমি যখনই লিওনেল মেসিকে খেলতে দেখি তখন আমার মনে হয় তার প্রতি বছর ব্যালন ডি অর জেতা উচিত । আমার কোন সন্দেহ নেই, সে একজন অবিশ্বাস্য খেলোয়ার।‘

থিয়েরি অঁরি, ফ্রান্স ফুটবলার

‘যখন আমি মেসির সাথে খেলতাম, তখন আমার দৌড়াতে মন চাইত না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খেলা উপভোগ করতে মন চাইত।’

রোনালদিনহো, ব্রাজিলিয়ান ফুটবলার

১. ‘যখন তিনি খেলেন, তখনই ম্যারাডোনার কথা মনে করিয়ে দেন। উভয়ই বাঁ পায়ের খেলোয়াড় এবং উচ্চতায় একটু খাটো। কাকা ও রোনালদোর পাশাপাশি মেসি বিশ্বসেরা। আমাদের কাছে অবশ্য এটা কোনো বিস্ময় নয়। কেননা, যখন তিনি অনুশীলনে আসতেন, তখনই আমরা জানতাম একদিন তার কাছে আমরা ম্লান হয়ে যাব।’

২. ‘যখন বার্সেলোনার খেলা শুরু হয় তখন ব্রাজিলের অধিকাংশ রাস্তা ঘাট খালি হয়ে যায়, সবাই মেসির খেলা দেখার জন্যে টিভি সেটের সামনে বসে পরে।’

৩. ‘মেসি বিশ্বসেরা , আমার কোন কিছুর আক্ষেপ নেই , কিন্তু একটা আক্ষেপ সব সময় থাকবে , আমি মেসির সাথে বেশিদিন খেলার সুযোগ পেলাম না , আমি তার সাথে আবার খেলতে চাই।‘

স্যামুয়েল ইতো, ক্যামেরুনীয় ফুটবলার

‘ফুটবলে যদি কোন ঈশ্বর থেকে থাকে তবে সে লিও, সে বার্সার দশ নাম্বার জার্সি পরে খেলে।’

রোনালদো নাজারিও ডি লিমা, ব্রাজিলিয়ান ফুটবলার

‘এই ব্যাপারে কোন সন্দেহই নেই যে, মেসিই বিশ্বসেরা।’

ফ্রান্সেসকো টট্টি, ইতালিয়ান ফুটবলার

‘বর্তমানে একজন প্লেয়ারই আছে যে এমন কিছু করছে যা আমি কখনো করতে পারিনি। সে হল মেসি। আমি আমার জায়গাতে কোন ইতালিয়ান প্লেয়ারকেও রাখতে পারবনা। শুধু মাত্র মেসিই আমার চেয়ে সেরা’

টমাস মুলার, জার্মান ফুটবলার

১. ‘আমি চ্যাম্পিয়ন্স লিগে কিছু গোল করেছি ঠিকই কিন্তু তার মানে এই নয় যে আমাকে মেসির সাথে তুলনা করা যায়। মেসি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।’

২. ‘আমি মেসির মত ভালো না, মেসি সবার সেরা।’

প্যালাসিও, আর্জেন্টিনা ফুটবলার

‘মেসির সাথে এক দলে খেলতে পারাটা আমার এবং অন্য খেলোয়ারদের জন্য সম্মানের। আমার স্বপ্ন হল একদিন মেসির মত হব। সে শুধু খেলোয়ার হিসেবেই নয় মানুষ হিসেবেও অনেক ভাল।’

গঞ্জালো হিগুইন, আর্জেন্টিনা ফুটবলার

‘আমি বলতে পারি মেসি রোনালদোর চেয়ে সেরা।’

ডি মারিয়া, আর্জেন্টিনা ফুটবলার

‘মেসি একজন ফেনমেনোন। এছাড়া আমি আর কি বলতে পারি? সে সব সময় পাস দেওয়া ও নেওয়ার জন্য তৈরি থাকে। আমার মতে সেই বিশ্ব সেরা প্লেয়ার।’

এন্তোনিও কাসানো, ইতালিয়ান ফুটবলার

‘আমার ছেলের নাম রেখেছি লিওনেল। কারণ আমি বিশ্বের সেরা খেলোয়ারটির বিরাট ভক্ত। আমার স্ত্রীও রাজি হয়েছে।’

মারিও গোমেজ, জার্মান ফটুবলার

‘মেসি শুধু ফলস নাইন খেলোয়াড় না। সে একজন সত্যিকারের স্ট্রাইকার এবং একজন সুপার প্লে-মেকার। সে সত্যিকারের ঘাতক যে কিনা বিরামহীনভাবে গোল করে।’

ডেভিড ভিয়া, স্পেনীশ ফুটবলার

‘মেসির সাথে আমার সম্পর্ক এতোটাই খারাপ যে, বার্সায় আমার স্কোর করা গোলের অর্ধেকের মতো গোলেই তার অবদান থাকে।’

সার্জিও আগুয়েরা, আর্জেন্টাইন ফুটবলার

‘সেরা ৩ জন ফর্রয়ার্ড কারা? মেসি, মেসি এবং মেসি । তার থেকে সেরা আর কেউ নেই। মেসি বিশ্বের সেরা ফুটবল প্লেয়ার।’

মাসচেরানো, আর্জেন্টিাইন ফটুবলার

১. ‘মেসির অবসরের পর আমরা বুঝতে পারব সে কত বড় মাপের খেলোয়াড় ছিল। আমার মনে হয় না আমরা মেসির মত আর কোন খেলোয়াড় দেখতে পাব।’

২. ‘যদি কেউ মনে করে থাকেন যে, খেলার মাঠে আমরা মেসির অনুপস্থিতিটা অনুভব করব না, তাহলে আপনি ভুল করবেন।’

নেইমার, ব্রাজিলিয়ান ফুটবলার

‘আমি রোনালদোর সাথে এক মৌসুম খেলার চেয়ে মেসির সাথে ১ ম্যাচ খেলাকে বেশি মূল্য দেবো। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আমি বার্সেলোনায় সেরা হতে না বরং সেরা খেলোয়াড়টিকে সহযোগিতা করতে এসেছি।’

ডিয়েগো আলবার্তো মিলিত, আর্জেন্টাইন ফুটবলার

‘কোনো সন্দেহ ছাড়াই মেসি বিশ্বসেরা, প্রতিটা ম্যাচকে সে নিজের করে নেয় । সত্যিই অসাধারণ। আমি মেসির পক্ষে ও বিপক্ষে খেলেছি , আমি তাকে ভালো করে চিনি । তার সাথে খেলাটা অনেক আনন্দের।’

রিকি আলভারেজ, আর্জেন্টাইন ফুটবলার

‘কে সেরা বার্সা না কি বায়ার্ন? আমি বার্সার পক্ষে যাব কারন বার্সায় আছে মেসি, যে বিশ্ব সেরা।’

ওয়েইন রুনি, ইংলিশ ফুটবলার

‘মেসি ই সর্বকালের সেরা প্লেয়ার।’

জেরার্ড পিকে, স্পেনীয় ফুটবলার

‘মেসি ই সর্বকালের সেরা।’

গিভানিল্ডো ভিয়েরা ডি সুজা হাল্ক, ব্রাজিলীয় ফুটবলার

‘কোন সন্দেহ ছাড়াই মেসিই বিশ্ব সেরা।’

মারিও বালোতেল্লি, ইতলীয় ফুটবলা

‘শুধু মেসি আমার থেকে উপরে আর সব আমার নিচে।’

রিভালদো, ব্রাজিলীয় ফুটবলার

‘আমার মতে মেসি বিশ্বের সেরা খেলোয়াড।‘

থিয়াগো সিলভা, ব্রাজিলীয় ফুটবলার

‘মেসি বিশ্বের সেরা প্লেয়ার।’

ডেভিড বেকহ্যাম, ইংলিশ ফুটবলার

১. ‘রোনাল্ডো অসাধারন প্লেয়ার কিন্তু সন্দেহাতীত ভাবে মেসিই পৃথিবীর সেরা খেলোয়াড়।‘

২. ‘মেসিই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়ার । তার মত আর কেউ নেই।‘

৩. ‘রোনাল্ডো একজন অসাধারন প্লেয়ার। কিন্তু তার একটা সমস্যা আছে। আর সেই সমস্যাটি হল মেসি।‘

৪. ‘মেসি এমন একজন খেলোয়ার, যখন কোন শিশু তার খেলা দেখে সেও মেসির মত হতে চাই।‘

৫. ‘শেষ যখন মেসির বিপক্ষে খেলেছি, তখনি আমার মাথায় অবসরের চিন্তা আসে।”

ফ্রাঙ্ক রিবেরি, ফ্রান্সের ফুটবলা

‘মেসি তার ফুটবল জাদু দিয়ে দুনিয়াকে বিমহিত করে রেখেছে। বলা যায়, সে সব কিছুই জিতেছে , কিন্তু আমি খুব করে চাইব এবার সে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে দিবে।

কোবি ব্রায়ান্ট, বাস্কেটবল প্লেয়ার

‘মেসি ও ক্রিষ্টিয়ানো রোনালদো কে সেরা? তাদের দুজনেরই রয়েছে আলাদা আলাদা খেলার ষ্টাইল কিন্তু আমি মেসিকেই বেছে নেব।’

দানি আলভেস, ব্রাজিলীয় ফুটবলার

‘যখন আমি সেভিয়াতে ছিলাম, তখন মেসির বিপক্ষে খেলতে হতো। এটা আমার জন্য খুবই কঠিন কাজ ছিল। কিন্তু এখন আমি ও মেসি এখন একই দলের। আমার খেলাটা এখন অনেক সহজ হয়ে গেছে। আমি খুশি যে মেসি ও আমি একই দলে খেলছি। এটা আমার জন্য দারুণ এক ব্যাপার। তার বিপক্ষে খেলা সত্যিই কঠিন এক কাজ।‘

কার্লোস পুয়োল, স্পেনীয় ফুটবলার

‘মেসি দুর্দান্ত এক খেলোয়াড়। তার মতো কেউ নেই। এই মুহূর্তে তিনি বিশ্বসেরা খেলোয়াড়। অনুশীলনে তিনি আমাকে যথেষ্ট ভোগান। আমার বিশ্বাস, তিনি বছরের পর বছর এভাবে খেলে যাবেন।‘

সেস ফ্যাব্রিগাস, স্পেনীয় ফুটবলার

‘ইনজুরিমুক্ত থাকতে পারলে তার সামনে পড়ে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। আমার কাছে তিনিই বিশ্বসেরা খেলোয়াড়।

জাভি হার্নান্দেস, স্পেনীয় ফুটবলার ও বার্সা কোচ

‘এটা পরিষ্কার যে, মেসি অন্যদের থেকে অনেক ওপরে। এটা যারা দেখেন না, তারা অন্ধ।’

সার্জিও বুস্কেটস, স্পেনীয় ফুটবলার

‘যদি আমার মাথায় কেউ বন্দুক রাখে, তাহলেও আমি অন্য কাউকে সেরা বলতে পারবনা, মেসিই বিশ্ব সেরা’।

ডেকো, পুর্তগীজ ফুটবলার ও এজেন্ট

‘আশা করি ম্যারাডোনা আমাকে ক্ষমা করে দিবে, মেসি তার থেকে ও সেরা।‘

সামির নাসরি, ফ্রান্সের ফুটবলার

‘লিওনেল মেসি হল একজন সুপার ম্যান।’

অলিভার কান, জার্মান ফুটবলার

‘মেসি হল ইশ্বরপ্রদত্ত সামর্থ্যের ফুটবলার, পেলে ও ম্যারাডোনার মত।‘

গ্যারি লিনেকার, ইংলিশ ফুটবলার

‘ম্যারাডোনার খেলা অনেক দেখেছি। ওর বিপক্ষে খেলেছিও। সে ছিল দুর্দান্ত। তবে মেসি ওর চেয়ে ভালো এবং ধারাবাহিক। ও শুধু ডিয়েগোর প্রতিভাই পায়নি, আমাদের দেখা সর্বকালের সবচেয়ে সেরা গোল স্কোরারও।‘

ইব্রাহিমোভিচ, সুইডিস ফুটবলার

‘রোনাল্ডোর ভাগ্য খুব ভাল যে সে প্রতি বছর মেসিকে ব্যালন ডি অর জিততে দেখার জন্য সামনের সারির টিকেটটি পায়।‘

Post a Comment

নবীনতর পূর্বতন