ফিফা বিশ্বকাপ ২০২২ শুরু হবে ২১ নভেম্বর, কাতারে । তার এক মাস আগে কাঠগড়ায় দাঁড়ানোটা ব্রাজিল তারকার জন্য বড় ধাক্কাই হবে। বড় ধাক্কা হবে ব্রাজিল দল ও সমর্কদের জন্যেও। 



কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কী নেইমারকে যেতে হবে কারাগারে? এমন একটি সম্ভাবনা উঁকি দিচ্ছে আগামী ১৭ অক্টোবর থেকে স্পেনের বার্সেলোনা আদালতে শুরু হতে যাওয়া কর ফাঁকি ও চুক্তির মোট অঙ্ক গোপন করে স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠানকে ঠকানোর অভিযোগে।

অভিযোগ প্রমাণিত হলে জেল ও জরিমানা উভয়ই হতে পারে এই ব্রাজিলীয় তারকার। স্পেনের সংবাদ সংস্থা এল পাইস জানাচ্ছে, বার্সেলোনায় আগামী ১৭ অক্টোবর থেকে প্রায় দুই সপ্তাহ এই মামলার শুনানি চলবে আদালতে।

আরও পড়তে পারেন- 

২০১৩ সালে নেইমারকে পেতে বার্সা ও রিয়াল দুই দলই আগ্রহ দেখিয়েছিল। কিন্তু নেইমারের পছন্দ ছিল বার্সা। নেইমারের তখনকার দল ব্রাজিলের সান্তোস খেলোয়ারের আগ্রহকে প্রাধান্য দিয়ে বার্সেলোনার সাথে চুক্তি করে। নেইমার যোগ দেন বার্সেলোনায়। স্প্যানিশ ট্যাক্স কর্তৃপক্ষ ওই দলবদলে অনিয়ম হয়েছে এমন অভিযোগ এনে মামলা করেছিল বার্সেলোনার আদালতে। আদালত  সেই মামলায় নেইমারকে জালিয়াতি ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছেন। চার মৌসুম বার্সায় খেলে সফল ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ২০১৭ সালে ২২ কোটি ২০ মিলিয়ন ইউরোয় ফ্রান্সের ক্লাব পিএসজি কিনে নেন। যা ছিল ফুটবল দলবদলের রেকর্ড। 

কিন্তু অভিযোগ বার্সা থেকে পিএজজিতে যাওয়া নিয়ে নয়। অভিযোগ নেইমারের সান্তোস থেকে বার্সায় আসার দলবদল নিয়ে। স্প্যানিশ কর কর্তৃপক্ষ ২০১৩ সালের ঐ দলবদলের আর্থিক অনিয়মের অভিযোগ এনে নেইমারকে দুই বছরের কারাদণ্ড ও খেলোয়াড়ের কাছ থেকে ১০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ চেয়ে আদালতে আবেদন করেছে।

এছাড়ও ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান ডিআইএস দাবি করেছে নেইমার সান্তোসে থাকার সময়ে তাঁর স্বত্বের মালিকনা ছিল তাদের। অনিয়মের অভিযোগটা তুলেছে এই প্রতিষ্ঠানও। কারণ প্রথমে প্রকাশ হয়েছিলো, সান্তোস থেকে ১ কোটি ৭১ লাখ ইউরো দিয়ে নেইমারকে কিনে নেয় বার্সেলোনা। যার ফলে ওই অর্থের ৪০ ভাগ পায় ডিআইএস। কিন্তু পরে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ৫ কোটি ৭১ লাখ ইউরোয় নেইমারকে কেনা হয়েছে। এর মধ্যে ৪ কোটি ইউরো পেয়েছে নেইমারের পরিবার এবং ১ কোটি ৭১ লাখ ইউরো পায় ব্রাজিলিয়ান ক্লাবটি।

নেইমার সান্তোসে থাকতে তাঁর স্বত্বের মালিক ছিল ব্রাজিলের একটি আর্থিক প্রতিষ্ঠান ডিআইএস। এমনই দাবি প্রতিষ্ঠানটির। অনিয়মের অভিযোগটা তুলেছে এই প্রতিষ্ঠানও। তারা চুক্তির প্রকৃত অঙ্ক জানতে পেরে অভিযোগ করে, দলবদলের প্রকৃত অঙ্ক গোপন করে তাদের ঠকানো হয়েছে। ডিআইএস তাই নেইমারের ৫ বছরের জেল ও প্রকৃত দলবদল মূল্যের ৪০ শতাংশ অর্থ দাবি করছে। অভিযোগ শুধু নেইমারের বিরুদ্ধে নয়। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নেইমারের পাশাপাশি তাঁর বাবা ও মা, বার্সেলোনার সাবেক দুই সভাপতি যথাক্রমে সান্দ্রে রোসেল ও জোসেপ মারিয়া বার্তোমেউকেও দাঁড়াতে হবে আদালতের কাঠগড়ায়।।

ফিফা বিশ্বকাপ ২০২২ শুরু হবে ২১ নভেম্বর, কাতারে । তার এক মাস আগে কাঠগড়ায় দাঁড়ানোটা ব্রাজিল তারকার জন্য বড় ধাক্কাই হবে। বড় ধাক্কা হবে ব্রাজিল দল ও সমর্কদের জন্যেও। কেননা ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে তার প্লান সাজাচ্ছেন নেইমারকে ঘিরে। নেইমারেরও স্বপ্ন বিশ্বকাপ জেতার। জীবন বাজি রেখেও তিনি বিশ্বকাপ জিনতে চান। ইতিমধ্যে তিনি ভক্তদের আশার কথাও শুনিয়েছেন। ভক্তরাও আশায় আছে ২০২২ বিশ্বকাপ জিতবে ব্রাজিলই।

ব্রাজিল ফুটবলের রাজপুত্র নেইমার। এখন পর্যন্ত মোট ৫৫৬ ম্যাচ খেলে গোল করেছে ৩৩৫ টা। এর মধ্যে ব্রাজিলের হয়ে তাঁর গোল ১১৬ ম্যাচে ৭০ টা।



Post a Comment

নবীনতর পূর্বতন